পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের জন্য একটি উপভোক্তা বিষয়ক দপ্তর করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে কোন কেনাকাটায় রসিদ নিন। কোনো মোড়কজাত দ্রব্য কিনলে তাতে অবশ্যই দ্রব্যের মোড়কের গায়ে আবশ্যক তথ্য দেখে নেওয়া। বেবিফুড, মিনারেল ওয়াটার, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রেসার কুকার ইত্যাদিতে ভারতীয় মানক সংস্থার (BIS) দেওয়া আই.এস.আই. ছাপ এবং সোনার গহনায় হলমার্ক ছাপ আছে কিনা দেখে কিনা। প্রক্রিয়াজাত খাদ্যবস্তুর মোড়কে ভারত সরকারের ছাপ F.P.O.আছে কিনা তা দেখা, মোড়কজাত দ্রব্য কিনলে তাতে M.F.P.O. ছাপ দেখা। সিল্কের বস্ত্র কেনার সময় সিল্কমার্ক চিহ্ন দেখে কেনা। মেয়াদ পেরিয়ে যাওয়া কোন জিনিস না কেনা। পেট্রোল, ডিজেল প্রভৃতি জিনিস কেনার সময় তার সঠিক যাচাই করে কেনা। এত সব করে যদি ঠকে যান, তবে প্রতারিত উপভোক্তা অভিযোগ জানাতে পারেন পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক দপ্তরে অথবা উপভোক্তা বিষয়ক ও নায্য বানিজ্য অনুশীলন অধিকার এর মুখ্য কার্যালয়ে। এই ক্ষেত্রে উপভোক্তাদের কোন মুল্য দিতে হবে না।
মালদা